News71.com
 Bangladesh
 15 Apr 16, 11:10 AM
 639           
 0
 15 Apr 16, 11:10 AM

বগুড়ার বাবা সেজে সন্তান বিক্রির চেষ্টা, কারাদণ্ড বিটুল মিয়ার ।।

বগুড়ার বাবা সেজে সন্তান বিক্রির চেষ্টা, কারাদণ্ড বিটুল মিয়ার ।।

নিউজ ডেস্কঃ বগুড়ার ধুনটে বাবা সেজে সন্তান বিক্রির চেষ্টার দায়ে বিটুল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান এ দণ্ড দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদা খাতুন নামের এক নারী চার মাসের শিশুসন্তান নিয়ে মহাস্থানগড় এলাকায় থাকতেন। পাঁচ মাস আগে বিটুল মিয়া নামের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তখন থেকে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে থাকা শুরু করেন। বিটুল মিয়া ওই সন্তানকে মায়ের কাছে থেকে নিয়ে ধুনট উপজেলা চিকাশি গ্রামে চলে যান। সেখানে এক নারীর কাছে ওই সন্তানকে ৩০ হাজার টাকায় বিক্রির চেষ্টা করেন। তখন গ্রামের বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা বিটুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ তাঁকে ভ্রাম্যমাণ আদালতের কাছে নিয়ে যান। সেখানে বিটুল ওই সন্তানকে বিক্রির চেষ্টা করেছিলেন বলে স্বীকার করেন। পরে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিটুল মিয়া বলেন, তাঁদের কাছে থাকলে ওই সন্তান ভালো মানুষ হবে না। তাই তিনি সন্তান বিক্রির করতে চেয়েছিলেন।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিটুল মিয়া মাদকের টাকা জোগাড় করতেই বাবা সেজে ওই সন্তানকে বিক্রির চেষ্টা করেন। তাঁকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন