News71.com
 Bangladesh
 15 Apr 16, 11:20 AM
 690           
 0
 15 Apr 16, 11:20 AM

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার ।।

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ শহরের দিক্ষণ শিকারপুর গ্রাম থেকে আজ দুপুরে অস্ত্র, গুলি ও রামদাসহ মাধব কুমার ও কুমুদ সরকার নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ । মাধবকুন্ডু একই গ্রামের ডালিম কুমার ও কুমুদ সরকার ঠাকুর সরকারের ছেলে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি সাটারগান, ৩ রাউন্ড গুলি ও ৩টি রামদা উদ্ধার করেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান খবর নিশ্চিত করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি টহল দল তাদের বাড়িতে অভিযান চালিয়ে দু'জনকে গ্রেফতার করে। পরে তাদের শিকারোক্তি মোতাবেক দীপংকরের ঘরের সুড়ঙ্গ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। মাধব ও কুমুদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন