News71.com
 Bangladesh
 16 Apr 16, 11:14 AM
 678           
 0
 16 Apr 16, 11:14 AM

সাংবাদিক শফিক রহমান গ্রেফতার ।।

সাংবাদিক শফিক রহমান গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ জ্যেষ্ঠ সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ইস্কাটনের বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। আজ সকাল ৮টায় তাকে তুলে নেওয়া হয়।

শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে এক ফেসবুক স্ট্যাটাসে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফক কামাল খানও একই দাবি করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানিয়েছেন, ২০১৫ সালে করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে শফিক রহমানের স্ত্রী তালেয়া রহমান মুঠোফোনে জানান, সকালে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল থেকে সাক্ষাৎকার নেওয়ার কথা বলে কয়েকজন বাসায় ঢোকেন। শফিক রেহমান সাক্ষাৎকার দিচ্ছেন ভেবে স্ত্রী তালেয়া রেহমান বাসার ভেতরে ছিলেন। পরে বাসার বাবুর্চি জানান, শফিক রেহমানকে ধরে নিয়ে গেছে। এ সমসয় সে বাধা দিলে তাঁকে মারধর করে চুপ করে থাকতে বলা হয়। যারা নিয়ে গেছে, তাদের মধ্যে একজনের পোশাকের পেছনে ডিবি লেখা ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন