News71.com
 Bangladesh
 13 Jul 17, 10:35 AM
 161           
 0
 13 Jul 17, 10:35 AM

ঢাকার মিরপুর এলাকায় সবধরনের গ্যাস সরবরাহ আজ ১০ ঘন্টা বন্ধ থাকবে

ঢাকার মিরপুর এলাকায় সবধরনের গ্যাস সরবরাহ আজ ১০ ঘন্টা বন্ধ থাকবে

নিউজ ডেস্কঃ মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের জন্য ঢাকার মিরপুর ও আশপাশের এলাকাজুড়ে আজ বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এ ব্যাপারে গতকাল বুধবার তিনি জানান, মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য মিরপুর ও আগারগাঁও এলাকায় গ্যাসের লাইন শিপমেন্ট করা হবে। সে কারণে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হচ্ছে মিরপুর-১০ এর পূর্ব ও পশ্চিম পাশ, আগারগাঁও রোড, মনিপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পীরেরবাগ, বড়বাগ, আগারগাঁও, সেনপাড়া, ইব্রাহীমপুর, কচুক্ষেত থেকে ভাষানটেক, উত্তর কাফরুল, তালতলা, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর-১, মিরপুর-২, মিরপুর-৬, মিরপুর-৭, আহমদনগর, পাইকপাড়া, শিয়ালবাড়ি, রূপনগর, আরামবাগ, ইস্টার্ন হাউজিং, মিরপুর ক্যান্টনমেন্ট এবং আশপাশের এলাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন