News71.com
 Bangladesh
 16 Apr 16, 03:17 AM
 622           
 0
 16 Apr 16, 03:17 AM

সাভারে দুই বাসের প্রতিযোগিতা : নিচে পড়ে শ্রমিক নিহত

সাভারে দুই বাসের প্রতিযোগিতা : নিচে পড়ে শ্রমিক নিহত

নিউজ ডেস্কঃ সাভারে শ্রমিকবাহী বাসচাপায় রুবেল মিয়া (২১) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১০ জন। আজ সকালে সাভারের আনোয়ার জং আশুলিয়া সড়কের কলমার ডাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল দিনাজপুর জেলার হাকিমপুর থানার পাঠানপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি আশুলিয়ার পুর্বসদরপুর সামিয়া গার্মেন্টস আয়রনম্যান হিসেবে কাজ করতেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাভারের রেডিওকলোনী এলাকা থেকে শ্রমিকবাহী একটি বাস আশুলিয়ার পুর্বসদরপুর সামিয়া গার্মেন্টস রওয়ানা দেয়। পরে বাসটি কলমার ডাল এলাকায় অপর একটি বাসকে অভারটেক করতে গেলে শ্রমিকবাহী বাসের গেটের সামনে থাকা রুবেল নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়।

এদিকে, ঘাতক বাসের চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা রোড এলাকায় বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। তবে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় সামিয়া গার্মেন্টসে সাধারণ ছুটি ঘোষণা করেছে গার্মেন্টস কর্তৃপক্ষ।

পুলিশ শ্রমিকবাহী বাসের চালককে আটক করেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন