News71.com
 Bangladesh
 16 Apr 16, 03:24 AM
 614           
 0
 16 Apr 16, 03:24 AM

পদ্মা সেতুর ৩৩ ভাগ কাজ সম্পন্ন হয়েছে ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

পদ্মা সেতুর ৩৩ ভাগ কাজ সম্পন্ন হয়েছে ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নির্মাণকাজ প্রত্যাশিত গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে কাজের সামগ্রিক অগ্রগতি হয়েছে ৩৩ শতাংশ। আজবেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী মে মাস থেকে কাজের গতি আরো বাড়বে। সেতুর ৯টি পাইল স্থাপনের কাজ শেষ হয়েছে। পদ্মা সেতুর বিষয়ে যাতে অতিকথন না হয় এজন্য প্রতি ২ মাস অন্তর কাজের অগ্রগতি সাংবাদিকের অবগত করা হবে ।

এ সময় মন্ত্রীর সঙ্গে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধায়ক ব্রিগেডিয়ার জেনারেল হামিদুর হক ও পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন