News71.com
 Bangladesh
 16 Apr 16, 06:31 AM
 647           
 0
 16 Apr 16, 06:31 AM

৫ দিনের রিমান্ডে শফিক রেহমান ।।

৫ দিনের রিমান্ডে শফিক রেহমান ।।

নিউজ ডেস্ক: সিনিয়র সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছ আদালত। পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা পরিকল্পনা মামলায় তার বিরুদ্ধে এ রিমান্ড আবেদন করা হয়।

আজ দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। রিমান্ড আবেদন করেন ডিবির এএসপি হাসান আরাফাত। বেলা ৩টায় বিচারক মাজহারুল ইসলামের আদালতে শুনানি হয়।

আজ সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, ২০১৫ সালের আগস্ট মাসে রাজধানীর পল্টন থানায় করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন