News71.com
 Bangladesh
 16 Apr 16, 07:13 AM
 607           
 0
 16 Apr 16, 07:13 AM

অর্থমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশ থেকে বস্তাভর্তি অস্ত্র উদ্ধার ।।

অর্থমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশ থেকে বস্তাভর্তি অস্ত্র উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংবর্ধনাস্থলের পাশ থেকে বস্তাভর্তি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আজ বিকেলে ৫টার দিকে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের পার্শ্ববর্তী জেলা স্টেডিয়ামের প্রধান ফটকের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা থেকে ২৩টি রামদা ও ৬টি লোহার রড উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের সময় কবি নজরুল অডিটোরিয়ামে স্বাধীনতা পদক পাওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সংবর্ধনা দিচ্ছিল জেলা ও মহানগর আওয়ামী লীগ।

কোতয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, বিকেল ৫টার দিকে অনুষ্ঠানস্থলের বাইরে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় (সিলেট থ-১২৩৭৭৩) একটি বস্তা দেখে সন্দেহ হয় পুলিশের। পরে তল্লাশি করে ওই বস্তায় ২৩টি রামদা ও ৬টি লোহার রড পাওয়া গেছে। তবে আটোরিকশার চালক ও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন