News71.com
 Bangladesh
 16 Apr 16, 10:38 AM
 663           
 0
 16 Apr 16, 10:38 AM

রাতেই আসছে ঝড়ো বৃষ্টি ।।

রাতেই আসছে ঝড়ো বৃষ্টি ।।

নিউজ ডেস্কঃ  টানা কয়েকদিনের তীব্র তাপদাহের পরে আজ রাতেই দেশের কিছু জায়গায় ঝড়ো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অফিসটি বলছে, আজ রাতে ঢাকার উত্তর অংশ ও দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। এসময় বজ্র ও শীলা বৃষ্টি এমনকি ঝড়ো হাওয়া বইতে পারে। রাজধানী ঢাকার উত্তর অংশসহ গাজীপুর জেলা থেকে সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে।

তবে ঢাকার দক্ষিণ অংশে ও দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির কোন লক্ষণ দেখছে না আবহাওয়া অফিস। বৃষ্টি না হলেও উত্তরের বৃষ্টির কারণে শীতল হাওয়া বইবে সারা দেশে। বৈশাখের শুরুতেই প্রকৃতির খরতাপের প্রকোপ কাটাতে রাতের এই বৃষ্টি হয়তো খানিকটা স্বস্তি এনে দেবে জনজীবনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন