
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে সাত যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সরকারি কাজে বাধা ও টিকিট কালোবাজারির অভিযোগে আরও দু’জনকে জরিমানা করা হয়েছে। আজ সকালে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ শামছুল আরেফিন এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র বলেন, আজ সকালে আন্তঃনগর যমুনা ও আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৭ যাত্রীকে একশ’ টাকা করে জরিমানা করা হয়। আর টিকিট কালোবাজারি ও সরকারি কাজে বাধাদানের দায়ে রিয়াদ ও হোসনা নামে দু’জনকে পাঁচশ’ টাকা করে জরিমানা করা হয়েছে।