News71.com
 Bangladesh
 16 Apr 16, 10:47 AM
 608           
 0
 16 Apr 16, 10:47 AM

বেতাগী পৌর শহরে নদীর  ব্লক ধসে পড়ায়  হুমকিতে পৌরবাসী ।।

বেতাগী পৌর শহরে নদীর  ব্লক ধসে পড়ায়  হুমকিতে পৌরবাসী ।।

নিউজ ডেস্কঃ নদী ভাঙ্গন থেকে রক্ষার্থে নদীপাড়ে দেওয়া ব্লক ধসে পড়ায় হুমকির মুখে পড়েছে বরগুনার বেতাগী পৌর শহর। ব্লক সরে যাওয়ায় বিষখালী নদীর খরস্রোতে আবারো ভাঙ্গন শুরু হয়েছে নদী পাড়ে। নদী পাড়ের মানুষেরা বলছে, এই মুহূর্তে ব্যবস্থা না নিলে আগামী বর্ষা মৌসুমে নদীগর্ভে বিলীন হবে বেশকিছু সড়ক ও বেতাগী উপজেলা পরিষদ ভবন। অবশ্য, পানি উন্নয়ন বোর্ড শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।

২০১১ সালে বিষখালী নদীর ভাঙ্গন থেকে বেতাগী পৌর শহরকে রক্ষায় নদী পাড়ে ব্লক ফেলে পানি উন্নয়ন বোর্ড। গত ৫ বছর এই ব্লক নদী ভাঙ্গন থেকে রক্ষা করেছে বেতাগী বাসীকে। কিন্তু গত বর্ষা মৌসুমে নদীতে জলের চাপ বাড়ার সাথে সাথে তীব্র স্রোতে ব্লক ধসে পড়ে হাসপাতাল, লঞ্চঘাট ও খাদ্য গুদাম এলাকায়।

ইতোমধ্যে হাসপাতাল ও লঞ্চঘাট এলাকায় শুধু ব্লক নয় বেতাগী বাজারের বেশ কিছু দোকানও নদীগর্ভে চলে গেছে। অনেকেই বাঁশ ও কাঠের বেড়া তৈরি করে চেষ্টা করছেন ভাঙ্গন প্রতিরোধের। এলাকাবাসীর আশংকা এই মুহূর্তে ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে তীব্র ভাঙ্গনের কবলে পড়বে বেতাগী ।

পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা বলেন, এই মুহূর্তে অস্থায়ী প্রতিরক্ষা কাজে প্রায় ২০ লক্ষ ও স্থায়ী প্রতিরক্ষা কাজে প্রায় ১ কোটি টাকা প্রয়োজন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন