News71.com
 Bangladesh
 16 Apr 16, 10:50 AM
 662           
 0
 16 Apr 16, 10:50 AM

অনিয়মের অভিযোগে চট্টগ্রামের দুই প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে ম্যাজিস্ট্রেট ।।

অনিয়মের অভিযোগে চট্টগ্রামের দুই প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে ম্যাজিস্ট্রেট ।।

নিউজ ডেস্কঃ গরু মোটা তাজা করার ওষুধ দিয়ে মানুষকে মোটা বানানো আর ময়দা, কনডেন্সড মিল্ক, চিনি ও ওয়াসার পানি দিয়ে পোলার আইসক্রিম তৈরি। এতদিন যাবৎ এ সব কিছুই বহাল তবিয়তে করে যাচ্ছিলেন চট্টগ্রামের নীলা ড্রাগ হাউজ ও কর্ণফুলী আইসবার নামের দুটি প্রতিষ্ঠান। তবে এবার আর শেষ রক্ষা হয়নি।

আজ চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে চালানো ভ্রাম্যমান আদালত এ দুই প্রতিষ্ঠান সীলগালা করে দিয়েছে ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, নীলা ড্রাগ হাউজ নামক একটি ফার্মেসীতে অভিযানকালে দেখা যায় ভারতীয় অবৈধ (অনুমোদনহীন) কিছু গরু মোটা তাজা করণের ওষুধ বিক্রি করে আসছে ফার্মেসীর মালিক ও কথিত এলএমএএফ ডাক্তার আর কে নাথ। এলাকাবাসী বলছে, গরু মোটা তাজা করার এসব ওষুধ কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করেই মানুষের স্বাস্থ্য  ভালো করার জন্য দেওয়া হচ্ছে। অভিযানকালে আর কে নাথ পলাতক ছিলেন বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ঘন চিনি, ময়দা এবং কনডেন্সড মিল্ক দিয়ে অত্যন্ত নোংরা পরিবেশে পোলার আইসক্রিমের লোগো নকল করে কাপ আইসক্রিম তৈরি ও বিক্রি করে আসছিল কর্ণফুলী আইসবার নামের একটি প্রতিষ্ঠান।  অভিযানের সময় কর্ণফুলী আইসবারের মালিকও পলাতক ছিলেন। এসব অনিয়মের অভিযোগে নীলা ড্রাগ হাউজ ও কর্ণফুলী আইসবার সীলগালা করে দিয়েছেন ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন