News71.com
 Bangladesh
 16 Apr 16, 10:58 AM
 639           
 0
 16 Apr 16, 10:58 AM

চিত্রশিল্পী  হাশেম খানের জন্মদিনে প্রধানমন্ত্রীর ফুলেল শুভেচ্ছা ।।

চিত্রশিল্পী  হাশেম খানের জন্মদিনে প্রধানমন্ত্রীর ফুলেল শুভেচ্ছা ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী হাশেম খানের ৭৫তম জন্মদিনে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর পক্ষে তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ শুভেচ্ছা পৌঁছে দেন  চিত্রশিল্পীকে ।

 হাশেম খানের জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত আনন্দ উৎসবে তার কাছে এ শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়। এসময় শিল্পীও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, হাশেম খান ১৯৪৬ সালের এই দিনে চাঁদপুরের শেখদি গ্রামে জন্ম নেন। মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনে তার ভূমিকা অসামান্য। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সরকার তাকে একুশে পদক ও স্বাধীনতা পদকেও ভূষিত করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন