News71.com
 Bangladesh
 16 Apr 16, 11:24 AM
 644           
 0
 16 Apr 16, 11:24 AM

সিলেট নার্সিং কলেজ এক সপ্তাহের জন্য বন্ধের ঘোষণা দিল কর্তৃপক্ষ ।।

সিলেট নার্সিং কলেজ এক সপ্তাহের জন্য বন্ধের ঘোষণা দিল কর্তৃপক্ষ ।।

নিউজ ডেস্কঃ সিলেট নার্সিং কলেজ এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময় সব ধরনের পরীক্ষা বন্ধ থাকবে। শনিবার রাতে কলেজ কর্তৃপক্ষ এ আদেশ দেন।

 সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী জানান, কলেজ এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময় সব ধরনের পরীক্ষা বন্ধ থাকবে। ভূমিকম্পে ভবনটিতে বেশ কিছু ফাটলের সৃষ্টি হয়েছে। যেকোনো দুর্ঘটনা এড়াতে ছাত্রীদের হলত্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে আজ সকালে ভূমিকম্পে সিলেট নার্সিং কলেজের ছাত্রীনিবাসে শতাধিক ফাটলের সৃষ্টি হওয়ায় ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়। গত বুধবার রাতে সারাদেশে শক্তিশালী ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পে নার্সিং কলেজের চারতলা ছাত্রীনিবাসে শতাধিক ফাটলের সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে ভবনটি পরিদর্শন করেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। এরপর আজ সকালে ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন