
নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমণ্ডিতে নিজের ট্রাকের চাকা মেরামতের সময়ে বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের চাপায় সরওয়ার শেখ (৩৮) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে । আজ দিবাগত রাত ৩টার দিকে এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ট্রাকের হেলপার জালাল বলেন । নিহত সরওয়ার শেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সামসুদ্দিনের ছেলে ।
হেলপার জালাল বলেন, মুক্তাপুর থেকে সিমেন্টবোঝাই করে রাজবাড়ীর উদ্দেশে রওয়ানা হয়ে ধানমণ্ডি এলাকায় ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়। এ জন্য সরওয়ার রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে চাকা মেরামত করছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোরে তার মৃত্যু হয় ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।