
নিউজ ডেস্কঃ সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে । আজ ভোর ৫টা ৩৫ মিনিটে জেলা প্রশাসক পরিমল সিংহ পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত হোসেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ্জামানসহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা কর্মচারীরা ।
অপরদিকে, সকাল ৯টার সময় শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামিলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ।