News71.com
 Bangladesh
 17 Apr 16, 12:12 PM
 670           
 0
 17 Apr 16, 12:12 PM

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ।।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ।।

নিউজ ডেস্কঃ আজ ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আজ সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ।

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামিলীগ। ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় ও দেশের সকল জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। মেহেরপুরের মুজিবনগরেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন