News71.com
 Bangladesh
 17 Apr 16, 06:45 AM
 674           
 0
 17 Apr 16, 06:45 AM

প্রকাশ্যে স্ত্রীকে গলা কেটে হত্যা করে ঘাতক স্বামীর আত্মসমর্পণ ।।

প্রকাশ্যে স্ত্রীকে গলা কেটে হত্যা করে ঘাতক স্বামীর আত্মসমর্পণ ।।

নিউজ ডেস্কঃ রাজশাহী নগরীতে প্রকাশ্যে দিনে-দুপুরে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে  গলা কেটে হত্যা করেছে পাষণ্ড স্বামী আইনাল হক। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করে আইনাল। আজ সকাল ১০টার দিকে নগরীর শাহ মখদুম থানার বায়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়েছেন আরো এক নারী।

শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ  গোলাম  মোস্তফা বলেন,  সকাল ১০টার দিকে আইনাল হকের স্ত্রী সাফিয়া বেগম (২৫) বাড়ির সামনে রাস্তার ধারে কাজ করছিলেন। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইনাল হকের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আইনাল বাড়ির ভেতর থেকে হাঁসুয়া ও ছুরি নিয়ে এসে সাফিয়া বেগমকে প্রকাশ্যে  আঘাত করেন। এতে সাফিয়া আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আইনাল হক তাকে প্রকাশ্যেই হাঁসুয়া দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করেন। এ সময় আইনালকে ধরতে গেলে তিনি তার ছোট ভাই মৃত বাবুলের স্ত্রী সোমা বেগমকেও ছুরি দিয়ে আঘাত করেন। এতে ওই নারী আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। ওসি বলেন, ঘটনার পর আইনাল হক হাঁসুয়া ও ছুরি নিয়ে ঘটনাস্থলেই বসে ছিলেন। পরে খবর  পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তিনি পুলিশের কাছে হাঁসুয়া ও ছুরি জমা দিয়ে আত্মসমর্পণ করেন। নিহত সাফিয়ার বেগমের একটি কন্যা শিশু রয়েছে। আহত নারী  সোমা বেগমকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ওসি আরও বলেন, নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন