News71.com
 Bangladesh
 17 Apr 16, 07:48 AM
 606           
 0
 17 Apr 16, 07:48 AM

তদন্তে নির্দোষ হলে মুক্তি পাবেন শফিক রেহমান ।। আইনমন্ত্রী আনিসুল হক   

তদন্তে নির্দোষ হলে মুক্তি পাবেন শফিক রেহমান ।। আইনমন্ত্রী আনিসুল হক    

নিউজ ডেস্কঃ গ্রেপ্তার সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তাধীন রয়েছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তিনি মুক্তি পাবেন। আজ বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি কর্মশালা উদ্বোধনের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, তাকে একটা সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং সেই মামলা এখন তদন্তাধীন রয়েছে। তদন্ত হবে।যদি তিনি নির্দোষ থাকেন, তাহলে তিনি মুক্তি পাবেন।

গতকাল সকালে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে আটক করা হয় । যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চক্রান্তের মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।  পরে ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতিতে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এই সাংবাদিককে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এর মধ্য দিয়ে সরকারের চরম স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ ঘটেছে।

তাকে গ্রেপ্তারের সমালোচনা করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তবে বিএনপিঘনিষ্ঠ এই সাংবাদিকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার প্রমাণ আছে বলে দাবি করেছেন জয়। যুক্তরাষ্ট্রে তার সম্পর্কে তথ্য পেতে এফবিআই কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অপরাধে এক বিএনপি নেতার ছেলের কারাদণ্ডের মামলা থেকেই ওই ‘প্রমাণ’ এসেছে বলে নিজের ফেইসবুক পাতায় এক পোস্টে লিখেছেন জয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন