News71.com
 Bangladesh
 17 Apr 16, 07:54 AM
 664           
 0
 17 Apr 16, 07:54 AM

জবিতে 'জয়তু বঙ্গবন্ধু' বইয়ের মোড়ক উন্মোচন করলেন উপাচার্য ।।

জবিতে 'জয়তু বঙ্গবন্ধু' বইয়ের মোড়ক উন্মোচন করলেন উপাচার্য ।।

নিউজ ডেস্কঃ মুজিবনগর দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের পক্ষ থেকে ‘জয়তু বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের নিজ সভা কক্ষে বইটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এ সময় ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূইয়া, নীলদলের সভাপতি অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, বইয়ের সম্পাদক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন