News71.com
 Bangladesh
 17 Apr 16, 11:43 AM
 643           
 0
 17 Apr 16, 11:43 AM

পঙ্গু হাসপাতালের ১৬ দালালের কারাদণ্ড ।।

পঙ্গু হাসপাতালের ১৬ দালালের কারাদণ্ড ।।

 

নিউজ ডেস্কঃ রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে থেকে দালাল চক্রের ১৬ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত।আজ দুপুরে হাসপাতালটির ‘দালাল’ হিসেবে পরিচিত ওই ব্যক্তিদের র‍্যাবের মাধ্যমে আটক করে সাজা দেয়া হয়।

দালালদের আটকের পর কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন। অভিযানে র‍্যাবের নেতৃত্বে ছিলেন র‍্যাব-২ সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক। এর মধ্যে মজনু খাঁ ও নাজিমকে ছয় মাসের কারাদণ্ড, রেজাউল করিম, সুমন, সিদ্দিকি ও মোকারম হোসেনকে ২ মাসের দণ্ড, আলী ও রুবেল প্রধানকে ১ মাসের দণ্ড, শারমিন, রেশমা, শাহানা বেগম, রত্না রানী দাশ, কল্পনা ও আজিরনকে ১৫ দিনের দণ্ড ও মরজিনা শারমিন এবং সহিদুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

র‍্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন জানান, পঙ্গু হাসপাতালে আসা রোগীদের কম টাকায় চিকিৎসার প্রলোভন দেখিয়ে দালালরা বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। এর বিনিময়ে দালালরা ক্লিনিকের মালিকদের কাছ থেকে কমিশনে টাকা পায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন