
নিউজ ডেস্কঃ আওয়ামিলীগ কোনো আন্দোলনকেই থ্রেট মনে করে না। তবে বিএনপি আন্দোলনের নামে ২০১৫ সালে যেভাবে গণহত্যা চালিয়েছে, তা গ্রহণযোগ্য বলে মনে করে না আওয়ামিলীগ। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি যখন আন্দোলনের কথা বলে তখন শুধু আওয়ামিলীগ নয়, সরকার নয়, গোটা দেশের মানুষের চোখের সামনে ভেসে ওঠে তাদের নৃসংশ গণহত্যার চিত্র।
সাংবাদিক শফিক রেহমানের আটকের ব্যাপারে তিনি বলেন, দেশে আইন কানুন আছে। সরকার আইনের বাইরে যেতে পারেনা। সরকার সব সময় আইনানুগ ব্যবস্থাই গ্রহণ করে। এ ব্যাপারে আদালত বিচার কার্য সম্পন্ন করবেন। সরকারের কিছু করার নেই।
শফিক রেহমানের আটকের ব্যাপারে বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত ও স্বাধীনতা বিরোধীদের নিয়ে জোট বেধেছেন। এর পরেও তারা যদি দেশ প্রেমিক হন তাহলে তারা যেটা বলছেন সেটাই সঠিক।