News71.com
 Bangladesh
 17 Apr 16, 11:54 AM
 635           
 0
 17 Apr 16, 11:54 AM

কিশোরগঞ্জের  ইটনায় বজ্রপাতে নিহত ২,আহত ৩ ।।

কিশোরগঞ্জের  ইটনায় বজ্রপাতে নিহত ২,আহত ৩ ।।

নিউজ ডেস্কঃ ইটনায় পৃথক বজ্রপাতের ঘটনায় গোলাম মোস্তফা (৩০) ও রুবেল মিয়া (২৬) নামে দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া জাবেদ (৩৫), জুয়েল (২৮) ও বাদশা (৩০) নামে আরো তিন ধানকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছে। নিহত গোলাম মোস্তফা সিরাজগঞ্জ জেলার চৌহালীর খাসপুকুরিয়া গ্রামের আবদুল করিমের ছেলে এবং রুবেল করিমগঞ্জ পৌর সদরের চরপাড়ার ইসমাইল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র বলছে,আজ সকাল ১০টার দিকে ইটনা সদরের পূর্বগ্রামের হাওরে ধান কাটার সময়ে বজ্রপাতের ঘটনা ঘটলে ধান কাটা শ্রমিক গোলাম মোস্তফা এবং উপজেলার লক্ষ্মীকোনা হাওরে ধানকাটা শ্রমিক রুবেল মিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। লক্ষ্মীকোনা হাওরে বজ্রপাতের ঘটনায় নিহত রুবেলের সঙ্গে থাকা করিমগঞ্জের সাত ধানকাটা শ্রমিকের মধ্যে জাবেদ, জুয়েল ও বাদশা গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন