News71.com
 Bangladesh
 18 Apr 16, 11:31 AM
 693           
 0
 18 Apr 16, 11:31 AM

মুজিবনগরে ৮টি পরিত্যক্ত ককটেল উদ্ধার ।।

মুজিবনগরে ৮টি পরিত্যক্ত ককটেল উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ মেহেরপুর মুজিবনগর উপজেলার পুরন্দপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি ককটেল উদ্ধার করছে পুলিশ। আজ সকাল সাড়ে ৮টার দিকে ককটেল উদ্ধার করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, পুরন্দপুর গ্রামের একদল কৃষক মাঠে যাচ্ছিলেন। এ সময় তারা লাল ও কালো টেপ দিয়ে জড়ানো কয়েকটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাল টেপে মোড়ানো ৫টি ও কালো টেপে মোড়ানো ৩টি ককটেল বোমা উদ্ধার করে। কি উদ্দেশে কারা ককটেল সেখানে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন