News71.com
 Bangladesh
 18 Apr 16, 12:31 PM
 700           
 0
 18 Apr 16, 12:31 PM

যমুনা এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে রেললাইনে বিক্ষোভ ।।

যমুনা এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে রেললাইনে বিক্ষোভ ।।

 

নিউজ ডেস্কঃ যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে বিক্ষোভ করেছে যাত্রী ও এলাকাবাসী। আজ সকাল পৌনে ৭টার দিকে কয়েকশ’ লোকজন রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া  বলেন, সকাল পৌনে ৭টার দিকে যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে যাত্রী ও এলাকাবাসী শ্রীপুর স্টেশনে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি (৬ টা ৫৩ মিনিটে) অতিক্রম করার কথা ছিল। বিক্ষোভের কারণে ট্রেনটি স্টেশনে কয়েক মিনিট যাত্রা বিরতি করে। বিয়ষটি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়ে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা রেলপথ থেকে সরে যায়। পরে ট্রেনটি স্টেশন ছেড়ে যায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন