News71.com
 Bangladesh
 18 Apr 16, 03:29 AM
 671           
 0
 18 Apr 16, 03:29 AM

আগামীকাল পিএসসির ফলাফল প্রকাশ....

আগামীকাল পিএসসির ফলাফল প্রকাশ....

নিউজ ডেস্কঃ আগামীকাল প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফল প্রকাশ করা হবে। এ ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd তে পাওয়া যাবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

ঝরে পড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি স্বরূপ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভাল ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়। আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য আলাদা পরীক্ষা নেওয়া হতো। ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলা/ওয়ার্ডভিত্তিক বৃত্তি দেওয়া হচ্ছে। এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বাড়ানো হয়েছে।

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আগামীকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুপুর ২টায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তির ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরবেন।

মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা এ সম্মেলনে উপস্থিত থাকবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন