News71.com
 Bangladesh
 18 Apr 16, 06:36 AM
 641           
 0
 18 Apr 16, 06:36 AM

আমরা পদে আছি পথে নেই: বিএনপি নেতা গয়েশ্বর ।।

আমরা পদে আছি পথে নেই: বিএনপি নেতা গয়েশ্বর ।।

নিউজ ডেস্কঃ এখন অনেকে বড় বড় ডিগ্রী নিয়ে এসে রাজনীতিতে জড়িয়ে পড়ছে। যার ফলে মাঠের নেতাকর্মীরা তাদের যথাযথ মূল্যায়ন না পেয়ে দিন দিন রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে। তাই বলা যায় আমরা এখন পদে আছি পথে নাই, পদ খুঁজি কিন্তু পথে যাইনা। আজ জাতীয় প্রেসক্লাবে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এসময় তিনি আরো বলেন, যারা রাজপথে ঘুরে ঘুরে রাস্তার ধুলা মাথায় নিয়ে পতাকা হাতে রাজনীতি করত তাদের সংখ্যা দিন দিন হারিয়ে যাচ্ছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে যেমন প্রাকৃতিক দুর্যোগ আসে তেমনি রাজনীতিতেও প্রাকৃতিক দুর্যোগ আসে। রাজনীতিতে দুর্যোগ আসলে এক পক্ষ চলে যায় আর আরেক পক্ষ চলে আসে। তাই এই দুর্যোগ আমাদের সুসংগঠিত ভাবে সঠিক নেতৃত্বের মাধ্যমেই মোকাবেলা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন