News71.com
 Bangladesh
 19 Apr 16, 12:22 PM
 687           
 0
 19 Apr 16, 12:22 PM

আজ কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ।।

আজ কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ।।

নিউজ ডেস্কঃ কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে সংগঠনটি নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৮ টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি গণভবনের সামনে শেষ হবে।

এছাড়াও প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে বিকেল ৩ টায় রাজধানীর ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে আরো বেশি আত্মনিয়োগ করবেন কৃষক লীগের নেতা-কর্মীরা। তারাই ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবেন।

এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃষক লীগের পক্ষ থেকে ‘কৃষকের কন্ঠ’ নামে একটি ম্যাগাজিন বের করা হবে। ম্যাগাজিনটি সম্পাদনা করেছেন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকোওয়াত হোসেন সুইট।

উল্লেখ্য, দেশের কৃষির উন্নয়ণ এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালিন সময় থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন