
নিজস্ব ডেস্কঃ অবশেষ সাংসদ নুরুল হকের অপকর্মের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে পাইকগাছা উপজেলা আওয়ামিলীগ নেতৃবৃন্দ । গতকাল উপজেলার বানিজ্যিক শহর কপিলমুনিতে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নেতৃবৃন্দ সহানীয় সাংসদ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ নুরুল হকের বিভিন্ন অন্যায় অপকর্ম তুলে ধরে তার বিষোদগার করেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন দলীয় সাংসদ নুরুল হকের অপকর্মের কারনে সাধারন মানুষের কাছে আওয়ামিলীগ দিনে দিনে অজনপ্রিয় হচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে সাংসদ নুরুল হক লাগামহীন হয়ে উঠছেন। তার দখলবাজি হাত থেকে আওয়ামিলীগ নেতা আব্দুল আজিজও রেহাই পাচ্ছে না । বসতবাড়ী থেকে ইটভাটা ,নিয়োগ বানিজ্য থেকে চিংড়িঘের কোন কিছুই তার লোলুপ দৃষ্টি এড়াচ্ছে না। তার অত্যাচারে সাধারন মানুষ আজ দিশেহারা । নেতৃবৃন্দ এ ব্যাপারে দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহনের জন্য দলীয় সভানেত্রী তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হসতক্ষেপ কামনা করেন।
কপিলমুনি ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি জি এম নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামিলীগের সদস্য সচীব রশীদ্দুজামান মোড়ল ।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামিলীগ নেতা শেখ সালাউদ্দিন সাবেক সহ-সভাপতি,শেখ রেজাউল করিম সাবেক সাধারণ সম্পাদক পাইকগাছা উপজেলা শাখা আওয়ামিলীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস সাধারণ সম্পাদক পূজা উদযাপন কমিটি,কওসার আলী নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কপিলমুনি,শেখ ইকবাল হোসেন,সরদার মোজ্জাফার, দীপক কুমার মন্ডল ও প্রভাষক রেজাউল করিম উপজেলা মহিলা আওয়ামিলীগ সভাপতি মাছুমা খাতুন । এছাড়া উক্ত সভায় ছাত্রলীগ,যুবলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব রশীদ্দুজামান মোড়ল বলেন, বর্তমান খুলনা-৬ আসনের (পাইকগাছা-কয়রা) এমপি শেখ নুরুল হক কর্তৃক বিভিন্ন দখলবাজি এবং অপকর্ম সংগঠিত হয়েছে । ফলে বিভিন্ন ভাবে দলীয় ভাবমূর্ত্তি ক্ষুন্ন হচ্ছে । যা আওয়ামিলীগ সরকারের জন্য খুবই দুঃখজনক বিষয় । তবে কয়েকমাস আগে পাইকগাছা পৌর আওয়ামিলীগ নেতা আব্দুল আজিজের বসত বাড়ী দখলের পর ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের যে নির্দেশ দিয়েছেন সে জন্য বক্তারা প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদও জানান।
