News71.com
 Bangladesh
 19 Apr 16, 01:03 AM
 717           
 0
 19 Apr 16, 01:03 AM

প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশিত হবে আজ ।।

প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশিত হবে আজ ।।

নিউজ ডেস্কঃ আজ প্রাথমিকের বৃত্তির ফল ঘোষণা করা হবে। ২০১৫ সালের পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে দুপুর ২টায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এ উপলক্ষে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজা বৃত্তির ফল প্রকাশ করবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রাথমিকে এবার ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলের ও ভিত্তিতে আগে ৫৫ হাজার শিক্ষার্থী বৃত্তি পেত। সে অনুযায়ী প্রাথমিকে এবার বৃত্তির সংখ্যা ২৭ হাজার ৫০০ বাড়ছে।

বৃত্তির সংখ্যার সঙ্গে অর্থের পরিমাণও বাড়ছে বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর।

গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেধা বৃত্তিপ্রাপ্ত একজন শিক্ষার্থী প্রতি মাসে ২০০ টাকার স্থলে ৩০০ টাকা ও সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ১৫০ টাকার স্থলে ২২৫ টাকা করে পাবে। আগের মতো তিন বছর পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এ হারে অর্থ পাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন