News71.com
 Bangladesh
 19 Apr 16, 01:05 AM
 704           
 0
 19 Apr 16, 01:05 AM

খুলনায় সংবাদপত্র কর্মীকে কুপিয়ে জখম করলো দুর্বৃত্তরা ।।

খুলনায় সংবাদপত্র কর্মীকে কুপিয়ে জখম করলো দুর্বৃত্তরা ।।

নিউজ ডেস্কঃ পূর্ব শত্রুতার জের ধরে খুলনা মহানগরের পিটিআই মোড় এলাকায় রাশেদ আহমেদ সোহাগ (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায়া তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সোমবার সন্ধ্যা ৭টার দিয়ে এ ঘটনা ঘটে। আহত সোহাগ দৈনিক বাংলার খবর নামের একটি পত্রিকার বিজ্ঞাপনকর্মী বলে জানা গেছে। তার বাড়ি নগরীর মিয়াপাড়া এলাকায়। চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে সোহাগকে উপর্যুপরী কোপানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন