News71.com
 Bangladesh
 19 Apr 16, 01:08 AM
 855           
 0
 19 Apr 16, 01:08 AM

তিন বছর পর দেশে বেকার থাকবে না ।। অর্থমন্ত্রী

তিন বছর পর দেশে বেকার থাকবে না ।। অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী তিন বছরের মধ্যে দেশে বেকারের সংখ্যা শূন্যে নেমে আসবে। এরপর দেশে আর কোনো মানুষ বেকার থাকবে না। আজ রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বেকার সমস্যা সমাধানে সরকার দেশে কর্মসংস্থান সৃষ্টি করছে। বিদেশেও শ্রমিক পাঠানো হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে দেশে কোনো বেকার সমস্যা থাকবে না। বেসরকারি খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংকের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী।
-

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন