
নিউজ ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাকের হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন হারুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলা যুবদলের এক জরুরি সভায় এ বহিষ্কারের ঘোষণা করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আবদুল মতিন লিটন বলেন, শাকের হত্যাকাণ্ডের সঙ্গে ওই ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন হারুনের সম্পৃক্ততা থাকার অভিযোগ উঠায় মোশারফ হোসেনকে বহিষ্কার করা হয়েছে ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা মোশারফের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, রবিবার রাত পৌনে ১২টার দিকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম শাকেরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।