
নড়াইল সংবাদদাতা : নড়াইল জেলার কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমাবেশে হামলা হয়েছে। গতকাল সোমবার রাতে এ হামলার সময় এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়াসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর লোকজন ওই হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। আহত পুলিশ কর্তার অবস্থা অশংকাজনক ।
স্থানীয় জনসাধারন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নড়াইল জেলার কালিয়ার বাঐসোনা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) এস এম চুন্নুর নির্বাচনী সমাবেশ ছিল গতকাল রাতে চরডুমুরিয়া গ্রামে। সমাবেশের শেষ পর্যায়ে রাত আটটার দিকে ৪০ থেকে ৫০টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা চাপাতি, রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় হামলায় নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গুলিবিদ্ধ হন। এ ছাড়া কনস্টেবল ফারুক আহম্মেদ, মাহাবুব হোসেনসহ ৩০ জনের মতো গুরুতর আহত হন। তাঁদের গোপালগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়াদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ফোরকান মোল্লার সমর্থকেরা এ হামলা চালান। তাঁদের গুলিতেই উপপরিদর্শক হাবিবুর রহমান গুলিবিদ্ধ হন। এ ছাড়া দুই কনস্টেবলসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে আওয়ামিলীগ মনোনীত প্রাথী ফোরকান মোল্লা তার সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কে বা কারা সমাবেশে হামলা চালিয়ে আমার ওপর দোষ চাপাচ্ছে।