
নিউজ ডেস্কঃ শীর্ষ নেতাদের সঙ্গে রাতে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ রাত সাড়ে ৮ টায় চেয়ারপারসেনর গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান আজ সকালে এ তথ্য জানান।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপিপন্থী সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার ও রিমান্ডে পাঠানো এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচিত মেয়র আব্দুল মান্নানকে ফের গ্রেফতার করে কারাগারে পাঠানোর প্রেক্ষিতে দলের করণীয় ঠিক করতে এই বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।