
নিউজ ডেস্কঃ রাজধানীর মহাখালী থেকে গতরাতে ৫ অপহরণকারীকে আটকসহ অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীদের আটক করা হয়।
আজ দুপুর ১২টায় উত্তরাস্থ র্যাব-১ অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।