
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে নিউজিল্যান্ডের লিংকন ইউনিভার্সিটির ট্যুরিজম বিভাগের অধ্যাপক ড. ডেভিড সিমন্স সাক্ষাৎ করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোয়েব-উর-রহমান, প্রভাষক আব্দুল্লাহ আল মুনীম এবং জেমেনি জাবেদ সূচনা উপস্থিত ছিলেন ।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিউজিল্যান্ডের লিংকন ইউনিভার্সিটির মধ্যে ট্যুরিজম বিষয়ক যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন । এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও আলোচনা হয় ।