News71.com
 Bangladesh
 19 Apr 16, 12:41 PM
 644           
 0
 19 Apr 16, 12:41 PM

চা আমদানিতে শুল্ক বৃদ্ধি করা হবে ।।

চা আমদানিতে শুল্ক বৃদ্ধি করা হবে ।।

নিউজ ডেস্কঃ ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটে সস্তা ও নিম্নমানের চা আমদানি নিয়ন্ত্রণ করতে শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ চা সংসদ। এছাড়া পোলট্রি খাতে আয়কর ৩ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ।

গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে কৃষি ও রসায়নিক খাতের ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় দেশীয় চা শিল্প সংশ্লিষ্টরা এ দাবি করেন। এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ ।

সভায় বাংলাদেশ টি অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মুজাফ্ফর আহমেদ বলেন, গত বছর কম দামে ১৫ দশমিক ৮৩ মিলিয়ন কেজি চা আমদানির কারণে চট্টগ্রামে চায়ের নিলাম মূল্য উৎপাদন খরচেরও নিচে নেমে গেছে। ফলে দেশীয় চা উৎপাদক ও চা শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সস্তা চা আমদানি নিয়ন্ত্রণে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩২ শতাংশ করার দাবি জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন