News71.com
 Bangladesh
 19 Apr 16, 12:57 PM
 588           
 0
 19 Apr 16, 12:57 PM

পঞ্চগড়ে  বজ্রপাতে নিহত ১,আহত  আরও ১ জন  ।।

পঞ্চগড়ে  বজ্রপাতে নিহত ১,আহত  আরও ১ জন  ।।

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়ায় বজ্রপাতে রফিকুল ইসলাম (৪৬) নামে এক অটোবাইক চালক মারা গেছেন। এ সময় জমশের আলী (৪৫) নামে আরও ১ জন আহত হন। গতকাল গভীর রাতে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে। এদের বাড়ি বোদা উপজেলার সাকোয়া এলাকায় ।

পুলিশ বলেন, গভীর রাতে হালকা বৃষ্টির সময় রফিকুল ইসলাম বাড়িতেই ছিলেন এবং জমশের আলী পাশের একটি ভুট্টাক্ষেতে পাহারায় ছিলেন। এ সময় প্রচণ্ড শব্দে আকষ্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। আহত জমশের আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।

সাকোয়া ইউপি চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন