News71.com
 Bangladesh
 19 Apr 16, 06:33 AM
 560           
 0
 19 Apr 16, 06:33 AM

রাজধানীতে পুলিশ সদস্য গুলিবিদ্ধ ।।

রাজধানীতে পুলিশ সদস্য গুলিবিদ্ধ ।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে ছিনতাইকারীদের গুলিতে ডিবি পুলিশের এক সদস্য আহত হয়েছেন। আজ দুপুর ২টার দিকে বংশালের তাঁতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাহাবুব (৩৫) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত আছেন ।

গ্রেপ্তারকৃত কিছু আসামিদের সঙ্গে নিয়ে দুপুরে তাঁতি বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে। এতে এসআই মাহাবুব পায়ে গুলিবিদ্ধ হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন