
নিউজ ডেস্কঃ রাজধানীর ফার্মগেট এলাকার একটি হোটেল থেকে আশরাফ উদ্দিন (৩০) নামে এক পোশাক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে হোটেল গিভেন্সি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। মৃত আশরাফ উদ্দিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আব্দুল বাতেনের ছেলে।
হোটেল গিভেন্সি কর্তৃপক্ষের বরাত দিয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, আশরাফ উদ্দিনের একটি বাইং হাউজ রয়েছে। ব্যবসার কাজে তিনি প্রায়ই ওই হোটেলে উঠতেন।