News71.com
 Bangladesh
 19 Apr 16, 07:30 AM
 640           
 0
 19 Apr 16, 07:30 AM

বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুরা পাবে ভারতীয় নাগরিকত্ব।।

বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুরা পাবে ভারতীয় নাগরিকত্ব।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুরা ভারতে বাড়ি কিনে বসবাস, প্যান কার্ড, ভোটার পরিচয়পত্র পাওয়াসহ যাবতীয় নাগরিক সুবিধা পাবে। গতকাল ভারতের কেন্দ্রীয় সরকার এ ঘোষণা দিয়েছে। আজ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশিত  হয়েছে ।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছেন, এর আগে পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে যেসব হিন্দু পরিবার ভারতের বিভিন্ন শরণার্থী শিবিরে থাকতে বাধ্য হয়েছে, তাদের সব ধরনের নাগরিক সুবিধা দেওয়া হবে। একই রকমভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুদের ক্ষেত্রেও একই চিন্তাভাবনা চলছে ।

গত বছরের সেপ্টেম্বরে ভারত সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত যেসব হিন্দু পরিবার পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে এসেছে, তাদের অনুপ্রবেশকারী হিসেবে সরকার গণ্য করবে না। এমনকি তাদের ভারতে থাকার জন্য কোনো ভিসার প্রয়োজন নেই। সে সিদ্ধান্তকে এক ধাপ এগিয়ে গতকাল ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান থেকে ভারতে আসা হিন্দুদের সব রকম নাগরিক সুবিধা এবং ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে ।

শরণার্থী হিন্দুরা ঠিক কবে থেকে যাবতীয় সুযোগ-সুবিধা পাবে, সে বিষয়ে কিছু জানায়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি চূড়ান্ত করার  কথা রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন