
নিউজ ডেস্কঃ আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং একজন সংবিধান বিশেষজ্ঞ। আইনের জটিল দিকগুলোকে সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করেন তিনি। আইনের শিক্ষক হলেও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন। টেলিভিশনের টকশো উপস্থাপনা এবং অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি যেসব রাজনৈতিক বিশ্লেষণ করেন তা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকট অতিপ্রিয়।
আসিফ নজরুল আজ তার ফেসবুক পেজে প্রশ্ন করেছেন, সরকার কি ইমরান সরকারকে নিয়ে নতুন খেলা শুরু করেছেন?
তিনি তার সম্পূর্ণ পোস্টে বলেছেন, ‘ইমরান যা ইচ্ছে বলতে পারে। কিন্তু তাই বলে জয়ের বিরুদ্ধে সরাসরি কথা? ইমরান এইচ সরকারের এতো সাহস! বিশ্বাস হয় না। মনে হচ্ছে পুরাটাই নাটক।’
তিনি পোস্টে আরও মতবাদ তুলে ধরে বলেন, ‘ইমরানকে দিয়ে নতুন পলিটিকেল পার্টি (রাজনৈতিক দল) খুলানোর চিন্তা থাকতে পারে! এই চিন্তাটা সম্ভবত যারা বাংলাদেশকে পেছন থেকে চালায় তাদের! তাই সাবধান!!’
মূলত ইমরান এইচ সরকার ও প্রধানমন্ত্রীর পুত্র জয়ের মাঝে সামাজিক মাধ্যমে যে পাল্টাপাল্টি স্ট্যাটাস চলছে সে কারণে আসিফ নজরুল আজ তার ফেসবুক ওয়ালে এই মক্তব্য করেছেন।