News71.com
 Bangladesh
 19 Apr 16, 11:15 AM
 592           
 0
 19 Apr 16, 11:15 AM

রাজধানির কদমতলীতে হেলে পড়েছে ভবন ।। পরিত্যক্তের ঘোষণা রাজউকের.....

রাজধানির কদমতলীতে হেলে পড়েছে ভবন ।। পরিত্যক্তের ঘোষণা রাজউকের.....

নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগে হেলে পড়া ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একইসঙ্গে ওই ভবন থেকে সব বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

আজ দুপুরের দিকে মোহাম্মদবাগ চৌরাস্তা এলাকার চারতলা ঐ ভবনটি পাশের ছয়তলা একটি ভবনের ওপর হেলে পড়ে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতে ঘটনা ঘটেনি।

সিটি করপোরেশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করে বসবাসের অনুপযোগী ঘোষণা করেছে।ঐ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন