News71.com
 Bangladesh
 19 Apr 16, 11:50 AM
 630           
 0
 19 Apr 16, 11:50 AM

বিনা প্রতিদন্ধীতায় আওয়ামিলীগের আরও ৩৩ চেয়ারম্যান নির্বাচিত ।।

বিনা প্রতিদন্ধীতায় আওয়ামিলীগের আরও ৩৩ চেয়ারম্যান নির্বাচিত ।।

নিউজ ডেস্কঃ চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা ভোটে চেয়ারম্যান হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। নির্বাচন কমিশন নিজেদের শক্ত অবস্থানে থাকার দাবি করলেও মাঠের বাস্তব চিত্র ভিন্ন।

আজ ইসির দেওয়া তথ্যে এ ধাপে ৩৩ জন আওয়ামী লীগের চেয়াম্যান প্রার্থী ভোট ছাড়াই নির্বাচিত হতে চলেছেন। এর মধ্যে চট্টগ্রামের রাউজান উপজেলায় ১১ জন, চৌদ্দগ্রাম উপজেলায় ২ জন এবং লক্ষ্মীপুর উপজেলায় ৪ জন একক প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বাকিরা বিভিন্ন জেলার বলে জানিয়েছেন ইসির দায়িত্বশীল কর্মকর্তা ।

আগামী ৭ই মে চতুর্থ ধাপে ৭২৫টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। গত ৭ই এপ্রিল এ ধাপের মনোনয়নপত্র দাখিলের সময় ৬ জন চেয়ারম্যান প্রার্থীর বিপরীতে অন্য কেউ মনোনয়ন দাখিল করেনি। ৬ জনের সবাই ছিল আওয়ামিলীগ মনোনীত প্রার্থী।

এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে তিন শতাধিক চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে বেশ কয়েকজন বিএনপির প্রার্থীও রয়েছেন। গত ৭ই এপ্রিল মনোনয়নপত্র দাখিলের দিনই ৫৫ ইউপিতে বিএনপির কোনো প্রার্থী ছিল না। সর্বশেষ চূড়ান্ত হিসাবে ৭২৫ ইউপিতে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৪৫ জন প্রার্থী রয়েছে। এরমধ্যে আওয়ামিলীগের ৭২৪, বিএনপি’র ৬১৯, জাতীয় পার্টি’র ১৫৬টি ও জেএসডির ৪২টিসহ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৬৯৫জন। এছাড়া স্বতন্ত্র থেকে ১ হাজার ৫২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এরপরই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা ।

২রা মার্চ প্রথম ধাপে ৭২৫টি ও ৩১শে মার্চ দ্বিতীয় ধাপে ৬৩৯টি ইউপির ভোট অনুষ্ঠিত হয়েছে। ২৩শে এপ্রিল তৃতীয় ধাপে ৬২০টি ইউপিতে ভোট হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন