News71.com
 Bangladesh
 19 Apr 16, 11:57 AM
 598           
 0
 19 Apr 16, 11:57 AM

পাট ধ্বংস করেছে বিএনপি ।। প্রধানমন্ত্রী

পাট ধ্বংস করেছে বিএনপি ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ সোনালী আঁশ পাটকে বিএনপি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন ।

প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতির মূল উপাদান কৃষি। কৃষির ওপর আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। পাট থেকে ৩৬ ধরনের পণ্য উৎপাদন হয়। আর এই সোনালী ফসল পাটকে ধ্বংস করেছে বিএনপি। এই পাট নিয়ে এতো সংগ্রাম, যুদ্ধ। এটাকেই তারা ধ্বংস করেছে। আমরা আবার পাটকে আগের অবস্থায় ফিরিয়ে এনেছি ।

কৃষিকে বাদ দিয়ে শিল্পে যাওয়া যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্পে যেতে হলে কৃষিতে অনেক ভাল অবদান রাখতে হয়। যত্রতত্র শিল্প প্রতিষ্ঠা করা যাবে না। এজন্য বিশেষ অর্থনেতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে ।

কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষিতে আমরাই প্রযুক্তির ব্যবহার শুরু করেছি। প্রযুক্তির মাধ্যমে কৃষিকে আরও বেশি আধুনিক করা যায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন