News71.com
 Bangladesh
 20 Apr 16, 12:02 PM
 737           
 0
 20 Apr 16, 12:02 PM

বাগদা রেণু শিকারের অপরাধে ৪ জেলের কারাদণ্ড ।।

বাগদা রেণু শিকারের অপরাধে ৪ জেলের কারাদণ্ড ।।

নিউজ ডেস্কঃ সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলা সদরের মেঘনা নদী থেকে বাগদা রেণু শিকারের অপরাধে আটক চার জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রামমাণ আদালত। আজ বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মফিজ, হারুন, আবদুল হক ও সিরাজ মাঝি। তারা সদরের ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ‍বাসিন্দা। দুপুরে ইলিশা চডার মাথা এলাকায় মেঘনা নদীতে  বাগদা রেণু শিকাররত অবস্তায় তাদের আটক করে পুলিশ।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির গনমাধ্যমকে জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঐ জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন