News71.com
 Bangladesh
 20 Apr 16, 12:03 PM
 626           
 0
 20 Apr 16, 12:03 PM

বিকল্প ব্যবস্থা না থাকায় ৪৫ মিনিট অন্ধকারে বঙ্গবন্ধু সেতু ।।

বিকল্প ব্যবস্থা না থাকায় ৪৫ মিনিট অন্ধকারে বঙ্গবন্ধু সেতু ।।

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ না থাকায় প্রায় ৪৫ মিনিট সম্পূর্ণ অন্ধকারে ছিল এশিয়ার অন্যতম বৃহত্তম বঙ্গবন্ধু সেতু। আজ সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ৩৫ মিনিট পর্যন্ত সেতুটি অন্ধকারে থাকে।

 এ সময়ে সেতুতে দুর্ঘটনা এড়াতে যানবাহন ধীরগতিতে চলাচল করে। এতে সেতুর দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

বঙ্গবন্ধু সেতুর ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সহকারী প্রকৌশলী মো. ওয়াসিম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, বিদ্যুৎ না থাকার কারণে সেতুর সব লাইট বন্ধ ছিল। তবে সেতু এলাকায় লাইট জ্বালানো ছিল।

তিনি বলেন, মূলত সেতুতে লাইট জ্বালানোর জন্য যে লাইন ব্যবহার করা হয় সেটিতে সংযোগ বিচ্ছিন্ন থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিকল্প ব্যবস্থা না থাকায় সে সময় সেতুর লাইট জ্বালানো সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন