News71.com
 Bangladesh
 20 Apr 16, 12:50 PM
 587           
 0
 20 Apr 16, 12:50 PM

জবি শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানবন্ধন ।।

জবি শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানবন্ধন ।।

নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মীর মোশারেফ হোসেন (রাজীব মীর), প্রিয়াঙ্কা স্বর্ণকার ও বর্ণনা ভৌমিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে একই বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন এলাকায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিভাগের নবীণবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরোধের জের ধরে তিন শিক্ষককে মাস্টার্সের পাঠদান থেকে অব্যাহতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই আইন বহিভূর্তভাবে মাস্টার্সের শিক্ষা কার্যক্রম থেকে তাদের অব্যাহতি দিয়েছেন। ওই তিন শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিভাগের নেওয়া ভুল সিদ্ধান্তকে যৌক্তিক করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাঁড় করানো হয়েছে। যা ভিত্তিহীন ও মানহানিকর ।

শিক্ষার্থীরা আরও বলেন, নিয়মানুযায়ী বিভাগের পরবর্তী চেয়ারপার্সন হওয়ার কথা রয়েছে রাজীব মীরের। তার চেয়ারপার্সন পদ বাঞ্চালের জন্যই বর্তমান চেয়ারপার্সন এসব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। ইতিপূর্বে বিভাগের বর্তমান চেয়ারপারসনের নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেন ওই তিন শিক্ষক। এতে ক্ষুব্ধ হয়ে বর্তমান চেয়ারপারসন এসব পরিস্থিতি সৃষ্টি করেছেন। শিক্ষার্থীরা দাবি করেন, আমাদের শিক্ষা কার্যক্রম ব্যহত না করে অবিলম্বে শিক্ষকদের বিরুদ্ধে এই মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অভিযোক প্রত্যাহার করা হোক ।

উল্লেখ্য,একই বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীর করা অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো তদন্ত না করে ১১ই এপ্রিল থেকে ওই তিন শিক্ষককে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন