News71.com
 Bangladesh
 20 Apr 16, 12:52 PM
 810           
 0
 20 Apr 16, 12:52 PM

আগামীকাল থেকে সারাদেশে নৌযান ধর্মঘট ।।

আগামীকাল থেকে সারাদেশে নৌযান ধর্মঘট ।।

নিউজ ডেস্কঃ সর্বনিম্ন মজুরি দশ হাজার টাকা প্রদানসহ ১৫ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বুধবার রাত ১২টা ১মিনিট থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয় ।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম ভূইয়া বলেন, একই দাবিতে গত ২৬শে জানুয়ারি থেকে তারা লাগাতার ধর্মঘট আহ্বান করেছিল। ওই সময় নৌ-পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান সভা করে দাবি মেনে নেওয়ার জন্য একমাস সময় চাইলে ধর্মঘট স্থগিত করা হয়। এরপর প্রায় তিনমাস হতে চললেও শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়নি ।

এমনবস্থায় গত ১১ই এপ্রিল নৌযান শ্রমিক ফেডারেশন ঢাকায় এক সাংবাদিক সম্মেলন করে বুধবার রাত ১২টা ১মিনিট থেকে সারাদেশে নৌযান ধর্মঘট শুরু করবে। ফলে যাত্রীবাহী ও পণ্যবাহী, অয়েল ট্যাঙ্কারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হযে যাবে ।

লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের বরিশাল শাখার সাধারণ সম্পাদক মাষ্টার একিন আলী বলেন, ধর্মঘট সফল করতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের নৌযান শ্রমিকরা ব্যাপক প্রস্ততি নিয়েছে।

আজ বিকেলেও বরিশাল লঞ্চঘাটে সংগঠন কার্যালয়ে প্রস্তুতি সভা করা হয়েছে। বুধবার ধর্মঘটের সমর্থনে লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন